যে কারণে গোলাপি জার্সিতে খেলছেন বাবর-শাহিনরা – MZamin
যে কারণে গোলাপি জার্সিতে খেলছেন বাবর-শাহিনরা – MZamin
0:00 0:00

যে কারণে গোলাপি জার্সিতে খেলছেন বাবর-শাহিনরা – MZamin

খেলা
যে কারণে গোলাপি জার্সিতে খেলছেন বাবর-শাহিনরা – MZamin
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ৭:৪৩ এএম

সবুজ জার্সির চেনা রূপ বদলে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান দল। বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস ‘পিংকটোবার’ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোগটি দ্রুত শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই পিসিবির এই আয়োজন। শুধু পাকিস্তান দলই নয়, এই উদ্যোগে অংশ নিয়েছেন ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকাররাও। স্তন ক্যানসারে আক্রান্ত ও জয়ী ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে তাঁরা গোলাপি ফিতা পরেছেন। এমনকি ম্যাচের স্টাম্পেও ব্যবহার করা হয়েছে গোলাপি রং।

ক্রিকেট বিশ্বে এই ধরনের উদ্যোগ নতুন নয়। দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবে ‘পিংক ডে ওয়ানডে’ আয়োজন করে থাকে। এছাড়া অস্ট্রেলিয়াতেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ‘ম্যাকগ্রা ফাউন্ডেশন’-এর সমর্থনে প্রতি বছর ঐতিহ্যবাহী ‘পিংক টেস্ট’ অনুষ্ঠিত হয়।​