ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে  ৮০ লাখ ভিউ
ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ
0:00 0:00

ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ

বিনোদন
ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে  ৮০ লাখ ভিউ

অভিনয়শিল্পী অপূর্ব ও নীহা

নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩ এএম

তিন বছর আগে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ করেন জাকারিয়া সৌখিন। ‘মনদুয়ারি’ নামের সেই নাটক বদলে দেয় নীহার ভাগ্য। তারপর এ জুটিকে মেঘবালিকা ও মায়া পাখি নাটকে দেখা গেছে। সব কটিই দর্শকের মধ্যে আলোচনায় তৈরি করেছে। গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পেয়েছে এ জুটির নতুন নাটক ‘ভালো আছো তো’। প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। দুই দিনে নাটকটির ভিউ ৮০ লাখ ছাড়িয়ে গেছে।

পরিচালক জাকারিয়া সৌখিন শনিবার প্রথম আলোকে বলেন, ‘শুরু থেকেই নতুন এ জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতা এখনো বজায় রাখার চেষ্টা করেছি। যে কারণে প্রতিটি নাটকের গল্প, উপস্থাপনায় নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শক যেন না বলেন, একই রকম লাগছে, সেই জায়গা থেকে সাবধান হতে হয়েছে।’

নতুন এই নাটকে কী আছে? নবনীতা শিশুদের স্কুলের শিক্ষক। একদিন স্কুল থেকে বের হয়েই দেখতে পায়, রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন চা খাচ্ছে। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। একসময় মেয়েটি মুখে রাগের অভিব্যক্তি নিয়ে অন্য পথ দিয়ে চলে যেতে থাকে। ছেলেটি পেছন থেকে ‘নবনীতা’ বলে ডাকতে ডাকতে মেয়েটির পিছু নেয়। একপর্যায়ে নবনীতার গলা টিপে ধরে। এভাবেই শুরু হয় ভালো আছো তো নাটকের গল্প। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।

জাকারিয়া সৌখিনের পরিচালনায় আগের মতোই এ জুটির চতুর্থ নাটক প্রচারের পর দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। দর্শকদের এ ভালোবাসা নিয়ে পরিচালক বলেন, ‘আমি সব সময়ই আমার মতো করে গল্পটা বলতে চাই। সেখানে দর্শকদের কথাও মাথায় রাখতে হয়। আমাদের দর্শকেরা একটু সহজ–সরল। তাঁরা দেখতেও চান সহজ–সরল গল্প। সেই গল্পই সহজ–সরলভাবে বলতে চাই। অপূর্ব–নীহার এই রসায়নই হয়তো এ জুটিকে পছন্দের কারণ।’

এই পাঁচ কারণে দুই হাজার কোটি লোকসান গুনতে যাচ্ছে ট্রম ক্রুজের সিনেমা

পরিচিতি পাওয়া একই জুটি নিয়ে কাজ করে সফল হওয়া যেমন সহজ, তেমনি চ্যালেঞ্জও রয়েছে। আগের নাটকের ভিউকে ছাড়িয়ে যেতে না পারলেও এ নিয়ে নাটকের বিভিন্ন গ্রুপে সফলতা ও ব্যর্থতা নিয়ে কথা হয়। এটা ভালো করেই জানেন পরিচালক, ‘সব সময় আগেরটাকে টপকে যাওয়ার চেষ্টা থাকে। এই চ্যালেঞ্জ আমি ও অপূর্ব নিতেও পছন্দ করি।’

জাকারিয়া সৌখিনেরই পরিচালনায় এই জুটির পঞ্চম নাটক দূরের মানুষ প্রচারের অপেক্ষায় রয়েছে।