স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়, সেঞ্চুরির কাছে সাদমান – MZamin
রপুরে গরমের কাছে আপাতত হার মানতে হলো তাওহীদ হৃদয়কে। ক্র্যাম্পের শিকার হয়ে ব্যকিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হলো তাকে। অন্যদিকে, টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরির একদমই দ্বারপ্রান্তে সাদমান ইসলাম।
ইনিংসের ৬৩তম ওভারে দ্বিতীয় বলে দুটি সিঙ্গেল নিয়ে পর ক্রিজের পাশেই শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা নেন হৃদয়। ফিজিও মাঠে গিয়ে হৃদয়কে পরিচর্যা করেন। ক্রাম্পের শিকার হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। তৃতীয় সেশনের খেলা শুরুর পর সেটা ছিল চতুর্থ ওভার। এই জুটি থেকে আসে ৮০ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন লিটন দাস। ব্যক্তিগত ৯৬ রানে অপরাজিত সাদমান।
আপনার মতামত লিখুন