এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin
0:00 0:00

এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin

খেলা
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ১:৩৫ পিএম

পর্দা নামলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের। গত মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান; বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান; সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির; বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা
ফাইনালের সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর। সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি।
সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর।
সেরা গোলরক্ষক: মেহেদি হাসান।
সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম।