৭ই সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ১২ দলের এই প্রতিযোগিতা চলবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এরপর ১২ই অক্টোবর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই আসরের পাশাপাশি একই বছর লস অ্যানজেলেস অলিম্পিকে ফিরবে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস
অলিম্পিকের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেট ফিরছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ- উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। লস অ্যানজেলেসের পমোনা ফেয়ারপ্লেক্সে ১২ থেকে ২৯শে জুলাইয়ের মধ্যে ক্রিকেটের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিকে, ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল হবে ইংল্যান্ডে, ৮ থেকে ১২ই জুন।