Logo
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
মেহজাবীন ও তটিনী

নিজেকে কি মেহজাবীনের জায়গায় ভাবেন তটিনী? কী বললেন এই অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট।।

ক্যারিয়ারে দিন দিন নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ভক্তদের কাছে আলোচিত এই অভিনেত্রীকে অনেকেই মনে করেন, মেহজাবীন চৌধুরীর মতো পথ বুঝে পা ফেলছেন। কিন্তু নিজেকে কি কখনো মেহজাবীনের মতো ভাবেন তটিনী?

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটা তিনি বেশ উপভোগ করেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনায় তাঁকে ক্যারিয়ার নিয়ে ভাবতে আরও সচেতন করে।

তটিনী বলেন, ‘অনেকেই বলেন, “তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ।” আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

এ সময় তটিনী আরও বলেন,‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা, তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’
অল্প সময়ের ক্যারিয়ারেই তটিনী দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। তাঁর অভিনীত নাটকগুলো এখনো আলোচনায়। তবে শুরু থেকেই তিনি মেহজাবীনের ক্যারিয়ারের পথচলার কথা মাথায় রেখে নাট্য অঙ্গনে হেঁটেছেন।

এই পাঁচ কারণে দুই হাজার কোটি লোকসান গুনতে যাচ্ছে ট্রম ক্রুজের সিনেমা

তটিনী বলেন,‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তাঁর আচার–আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’
তটিনী বর্তমানে আলোচনায় রয়েছেন মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে। নাটকে তাঁকে দেখা যাচ্ছে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে। ইতিমধ্যে প্রশংসিত হচ্ছেন এই ছোট পর্দার অভিনেত্রী।

আরও পড়ুন

  • অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত
  • এই পাঁচ কারণে দুই হাজার কোটি লোকসান গুনতে যাচ্ছে ট্রম ক্রুজের সিনেমা
  • আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি! পরিচালকের সাক্ষাৎ পেতে মরিয়া প্রযোজকেরা

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন