Logo
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ফাইল ছবি

জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদের সময় শেষ ২৯ অক্টোবর

ডেস্ক রিপোর্ট।।

‎জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

‎আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এ সুযোগ শেষবারের মতো দেওয়া হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট
  • জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন