Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

দেশের পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়, সচিবালয়সহ বিদ্যুৎ বিভ্রাটে রাজধানীর যেসব এলাকা

ডেস্ক রিপোর্ট।।

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ, পিজিসিবি।

এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনো কারিগরি কারণ জানা যায়নি।

সিস্টেম রিস্টোর করার কাজ চালিয়ে যাচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

এদিকে গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাইরের কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা
  • সংরক্ষিত নারী আসন: বৈধ প্রার্থী এলিজা জামান
  • জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন