Logo
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অনুশীলনে চোট মুশফিকের, খেলতে পারবেন তো! - MZamin

অনুশীলনে চোট মুশফিকের, খেলতে পারবেন তো! – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ঠিক আগের দিন অনুশীলনে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করার সময় এই আঘাত পান তিনি। পরে মাঠেই তার হাতে বরফ লাগানো হয় এবং তৎক্ষণাৎ অনুশীলন ছেড়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।

তবে মুশফিকের এই চোট ঠিক কতখানি গুরুতর, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো পরিষ্কার বার্তা মেলেনি। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তার খেলার শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না, এখনো পর্যন্ত ঠিক আছে। এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু শুনি নাই যে পারবে না, পারবে।’

আগামীকাল মিরপুরের  শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা মুশফিকের শেষ মুহূর্তে পাওয়া এই চোট নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও, তার খেলা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।​

আরও পড়ুন

  • অভিষেকের ঝড়ো সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ ভারতের – MZamin
  • লিটনের খেলা নিয়ে যা জানালেন শান্ত – MZamin
  • ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন