Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট।।

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ওই সিদ্ধান্ত কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদার
  • তদন্তের জন্য আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স
  • জাফর ইকবালসহ ৫ আসামিকে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন