Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না, সুন্দর ভোট হচ্ছে: সিইসি

ডেস্ক রিপোর্ট।।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।

সিইসি বলেন, ‘পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

সিইসি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মনিটরিং সেল পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনার ও সচিব ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার, মিলবে ১০টি সেবা
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী
    নে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ: এএফপির প্রতিবেদন

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন