Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ ব্যালন ডি’অর জয় রোনালদোর - MZamin

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ ব্যালন ডি’অর জয় রোনালদোর – MZamin

ডেস্ক রিপোর্ট।।

১ম: ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৮)
২য়: লিওনেল মেসি (২০১২)
৩য়: ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৭)
৪র্থ: লিওনেল মেসি (২০২৩)
৫ম: ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬)

ফুটবলপ্রেমিদের ভোটিংয়ের তুমুল উত্তেজনার পর অবশেষে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর মুকুট পরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বোট’ (BOAT – Best Of All Time) নামের এই মর্যাদাপূর্ণ ফ্যানস চয়েস অ্যাওয়ার্ডে তিনি পেছনে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

দশজন কিংবদন্তি ব্যালন ডি’অর জয়ীর মধ্যে ভোটিংয়ের মাধ্যমে শীর্ষস্থান দখল করেন পর্তুগিজ সুপারস্টার। ফ্যানদের বিচারে সিআরসেভেনের ২০০৭-০৮ মৌসুমের পারফরম্যান্সটিই ইতিহাসের সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুম হিসেবে স্বীকৃতি পায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর খবর, ৪৪৬ পয়েন্ট নিয়ে ভোটে মেসিকে (২৮১) হারান রোনালদো। তবে আয়োজকরা আগেই ঘোষণা দিয়েছেন যে, এ পুরস্কারের জন্য বিজয়ীকে কোনো ট্রফি দেয়া হবে না।

বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের কাছ থেকে প্রতি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) ফি নিয়ে এই অনলাইন ভোট নেয়া হয়। ভোট প্রদানকারীদের মধ্য থেকে ড্রয়ের মাধ্যমে দুজনকে ২০২৭ সালের মূল ব্যালন ডি’অর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার টিকিট উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

২০০৮ সালে ওল্ড ট্রাফোর্ডে রূপকথা লেখেন রোনালদো। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনস্ত ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেন তিনি। এর মধ্যে কেবল ইংলিশ প্রিমিয়ার লীগেই আসে ৩১টি গোল। একক নৈপুণ্যে রেড ডেভিলদের প্রিমিয়ার লীগ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগের গৌরব এনে দেন তিনি। বিশেষ করে, মস্কোর ফাইনালে চেলসির বিপক্ষে ফাইনালে রোনালদোর গোল এবং পরবর্তীতে পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। একই বছর তিনি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর নিজের ঘরে তোলেন। আর সেই পুরস্কারটিই গড়লো ইতিহাস।

২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। অল হোয়াইটদের জার্সিতে সেখানে জেতেন আরও চারটি ব্যালন ডি’অর। পরবর্তীতে জুভেন্টাস হয়ে ২০২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইউনাইটেডে ফিরলেও নানা বিতর্কের জেরে ক্লাব ছাড়েন তিনি। বর্তমানে সৌদি প্রো লীগের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন রোনালদো এবং কিছুদিন আগেই সৌদি লীগের শিরোপার স্বাদ পান এই মহাতারকা।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী মেসি তার আটটি ব্যালন ডি’অর নিয়ে বিশ্ব ফুটবলের মণিকোঠায় নিজের রাজত্ব ধরে রেখেছেন। তবে ফুটবলপ্রেমিদের রায়ে রোনালদোর ২০০৮ সালের সেই পুরনো ম্যানচেস্টার ইউনাইটেড সংস্করণটিই যে সর্বকালের সেরা হিসেবে ইতিহাস গড়লো।

শীর্ষ দশে রোনালদো-মেসির আধিপত্য

এই অনলাইন ভোটিংয়ে ফুটবল বিশ্বের দুই বরপুত্র রোনালদো ও মেসি পুরো শীর্ষ ১২ জনের স্থান নিজেদের দখলে রেখেছেন। এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে মেসির ২০১২ সালের অবিশ্বাস্য ব্যালন ডি’অর মৌসুমটি।

আরও পড়ুন

  • প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ – MZamin
  • সেঞ্চুরিয়ান সাদমানের পর আউট হৃদয়ও – MZamin
  • জাপান পরীক্ষায় ‘পজিটিভ’ ফল চায় বাংলাদেশ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন