রক্ষণের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য রাখলেও শেষরক্ষা হলো না। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিপক্ষে লড়াই করেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ দলকে। পাঞ্জাবের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ রাউন্ড রবিন লীগের ম্যাচে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলার ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে জাপানের জয় নিশ্চিত করেন রাইকি ফুজিশিমা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।