Logo
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে দেওয়া অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পারভেজ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর একটি অফিস আদেশ জারি করে। যেখানে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হলো।

পরবর্তীতে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পারেভজ হোসেন ১৯ অক্টোবরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত: চিফ হুইপ
  • শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন