Logo
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২ নভেম্বর ২০২৬
চীনকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট বাংলাদেশের - MZamin

চীনকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

অবশেষে পয়েন্টর মুখ দেখলো বাংলাদেশ হকি দল। সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফুল-জিমিরা। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম পয়েন্ট পেলো বাংলাদেশ। গতকাল ভারতের পাঞ্জাবে রাউন্ড রবিন লীগের ম্যাচে শক্তিধর দল চীনকে ১-১ গোলে আটকে দেয় বাংলাদেশ। গত আইচি-নাগোয়া এশিয়ান গেমসে চীনের বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজেরা। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে টানা চার হারের পর পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় আশরাফুল ইসলামের দল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে তারা।

শুক্রবার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল পান চেন বেন হাই। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান আমিরুল-জিমিরা। ৩৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুলের লক্ষ্যভেদে সমতায় ফেরে বাংলাদেশ। চীন অবশ্য আক্রমণে আধিপত্য করেছে। তবে, সাতটি পেনাল্টি কর্নারের মাত্র একটি কাজে লাগাতে পারে তারা। দুটি পেনাল্টি কর্নারের কোনোটিই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ছয় দলের রাউন্ড রবিন লীগে ২ পয়েন্ট নিয়ে চীন পঞ্চম ও বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে। এই দুই দল এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। ২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল।

আরও পড়ুন

  • আল-আমিনের সেঞ্চুরি, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় এনসিএল – MZamin
  • বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল দিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা – MZamin
  • নেগেটিভ ভেবে ক্ষতি করতে চান না বাশার – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন