Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
নতুন বেতন কাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

নতুন বেতন কাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট।।

নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও গ্রেড নির্ধারণসহ বিভিন্ন অসংগতি দূর করতে একটি কমিটি গঠন করেছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আহ্বায়ক করে গত ২ নভেম্বর এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনটি বুধবার প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কাঠামো গত ৩১ আগস্ট অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ১ জুলাই থেকে এই বেতন কাঠামো কার্যকর ধরা হলেও তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনায় এই কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিব ছাড়াও বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের কমিটিতে রাখা হয়েছে।

কমিটিকে বেতনস্কেলের অসংগতির বিষয়ে পাওয়া অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে তা নিষ্পত্তির প্রয়োজনীয় সুপারিশ; ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন বা সামঞ্জস্য বিধানের বিষয়ে সুপারিশ; ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য বিভিন্ন ভাতা নতুন করে প্রদান, ভাতার হার কম/বৃদ্ধির বিষয়ে সুপারিশ এবং এ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন
  • সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান
  • শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, যেতে পারবে যারা

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন