Logo
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
পঞ্চাশোর্ধ জুটিতে থিতু হয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ - MZamin

পঞ্চাশোর্ধ জুটিতে থিতু হয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সিলেট টেস্টের প্রথম ঘন্টায় আসা-যাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটের জুটিতে থিতু হয়েছে সফরকারীরা। ২৬ ওভারে ওই ৩ উইকেটের বিনিময়েই ক্যারিবিয়ানদের স্কোরকার্ডে উঠেছে ৮৬ রান। এর মধ্যে ঘোষণা হয়েছে লাঞ্চ।

চতুর্থ উইকেটের জুটিতে ৫৯ রান যোগ করেছেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। ব্যক্তিগত ২৭ রানের অবদান উইকহ্যামের, জাঙ্গুর ব্যাট থেকে এসেছে ৩২ রান। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া দা সিলভাকে ফিরিয়ে জোড়া উইকেট উপহার দিয়েছেন একাদশে ফেরা তাসকিন আহমেদ। তিন নম্বর ব্যাটার কাভেম হজের স্ট্যাম্প ভাঙেন হাসান মাহমুদ।

আরও পড়ুন

  • সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের – MZamin
  • দু-দুবার পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলো রিয়াল – MZamin
  • দল নির্বাচনে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বললেন হাবিবুল বাশার – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন