Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অবশেষে স্বস্তি ফেরালেন হাসান মাহমুদ - MZamin

অবশেষে স্বস্তি ফেরালেন হাসান মাহমুদ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

দলীয় ২৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ চেপে ধরেছিল বাংলাদেশকে। চতুর্থ উইকেটের জুটিতে প্রায় দেড়শ’ রানই যোগ করে ফেলেছিল স্বাগতিকরা। তবে সিলেট টেস্টে সেই জুটি ভেঙে টাইগারদের স্বস্তি ফেরালেন হাসান মাহমুদ। ৪ উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৬০ রান।

অভিষিক্ত কেভিন উইকহ্যামকে নিয়ে ২২ গজে শক্ত ভিত গড়েন আমির জাঙ্গু। দুজন মিলে দলের খাতায় তুলেছেন ১৩১ রান। ব্যক্তিগত ৬১ রানে উইকহ্যামের স্ট্যাম্প ভাঙলেন হাসান। ৭০ রানে অপরাজিত জাঙ্গুকে সঙ্গ দিতে এসেছেন জাস্টিন গ্রেভস।

আরও পড়ুন

  • ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন মারামারির ঘটনা – MZamin
  • পঞ্চাশোর্ধ জুটিতে থিতু হয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ – MZamin
  • সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন