Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
বিদায় বলে দিলেন রোনালদো - MZamin

বিদায় বলে দিলেন রোনালদো – MZamin

ডেস্ক রিপোর্ট।।

অবসরের ঘোষণার পর রোনালদোকে যথাযোগ্য সম্মান জানানোর পরিকল্পনার কথা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশের হয়ে অসাধারণ অবদানের স্বীকৃতিতে সমর্থক ও দেশের মানুষের উপস্থিতিতে পর্তুগালের চিরন্তন অধিনায়ককে সংবর্ধনা দিতে চায় ফেডারেশন। এক বিবৃতিতে এফপিএফ জানায়, ‘মাঠে রোনালদোর নিবেদন ও অবদান দেশের সীমানা ছাড়িয়ে বহু তরুণকে অনুপ্রাণিত করেছে। পর্তুগালের নাম বিশ্বে উজ্জ্বল করার পাশাপাশি তিনি নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুসরণীয় এক ব্যক্তিত্ব। ধন্যবাদ সবকিছুর জন্য, অধিনায়ক। এই ঘর সব সময় আপনারই থাকবে। চলুন, এবার ১ হাজার গোলের লক্ষ্যে এগিয়ে যাই।’

পরে ২০২১ সালে আলী দাইয়ের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। ক্লাব ফুটবলেও অনন্য রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৪০ গোল, ১৮৩ ম্যাচ, এক মৌসুমে ১৭ গোল এবং ৫ বারের শিরোপা জয়সহ অগণিত রেকর্ডে নিজের করে নেন রোনালদো। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়টা সুখকর হয়নি। গত সেপ্টেম্বরের শেষদিকে ডেনমার্কের বিপক্ষে নেশনস লীগের ম্যাচের আগের দিন কোচ জর্জ হেসুসের সঙ্গে বিরোধের জেরে কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। তখন অভিযোগ করেন, কোচ জেসুস তাকে দেয়া কথা রাখেননি। এরপর এ ঘটনায় নিজের ভুল স্বীকারও করেছিলেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষেধাজ্ঞা ও জরিমানা করে। আর সেই নিষেধাজ্ঞার মধ্যেই পর্তুগালকে বিদায় বললেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা।

আরও পড়ুন

  • উৎসবের সাফে ভোগান্তির মহোৎসব – MZamin
  • হতাশ বাংলাদেশ ক্যারিবীয়দের নিয়ন্ত্রণে সিলেট টেস্ট – MZamin
  • ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন