Logo
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
হাসানের আরেকটি ফাইফার, তিনশ’ ছাড়িয়ে লাঞ্চে ক্যারিবিয়ানরা - MZamin

হাসানের আরেকটি ফাইফার, তিনশ’ ছাড়িয়ে লাঞ্চে ক্যারিবিয়ানরা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

নতুন বল পেয়েই জ্বলে উঠলেন হাসান মাহমুদ। ম্যাচের দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট। হতে পারতো হ্যাটট্রিকও। তবে জশুয়া বিশপ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলান মাঠ আম্পায়ার। পরে সেই বিশপকেই ফিরিয়ে ক্যারিয়ারের পঞ্চম ফাইফার পূরণ করেন তিনি। মেহেদী হাসান মিরাজও পেলেন উইকেটের দেখা। ফলে লাঞ্চের আগে ৯৫ ওভারে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২২ রান।

ক্রিজে শামার জোসেফকে (১৬) সঙ্গ দিচ্ছেন জোমেল ওয়ারিক্যান (৯)। জোসেফের উইকেটটিও মিরাজ পেতে পারতেন। ছক্কা খাওয়ার পরের বলেই তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার স্পিনার। আম্পায়ার আউটের ইশারাও করেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান জোসেফ।

আরও পড়ুন

  • পর্তুগিজ রাজপুত্রের আন্তর্জাতিক মহাকাব্য – MZamin
  • আড়াইশ’ ছাড়িয়ে ক্যারিবিয়ানরা, চোটে সাদমান – MZamin
  • ‘এভাবে শুধু রিয়ালই জিততে পারে’ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন