ওয়ানডে মেজাজে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে তারা, লিড ৯৮ রানের।
ক্যারিবিয়ানদের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন জশুয়া দা সিলভা (৩৬)। ভাঙে ৮৫ রানের জুটি। আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন এ বাঁহাতি স্পিনার। তবে শর্ট কাভারে তার ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়।
মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ আউট হন তিনে নামা কাভেম হজ। তবে রিভিউতে দেখা যায় বল প্যাডে লেগেছে। পরে সেই মিরাজের বলেই আউট হন কিং (৬১)। প্রথম স্লিপে ডাইভ দিয়ে তার ক্যাচ লুফে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হজ অপরাজিত ৩০ রানে। ক্রিজের নতুন ব্যাটার কেভিন উইকহ্যাম।