Logo
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ৮ নভেম্বর ২০২৬
এসআরবির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। ছবি: বিজ্ঞপ্তি

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

ডেস্ক রিপোর্ট।।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। আজ রোববার (৮ নভেম্বর) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে মহাপরিচালক ফোর্সেসের সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এসআরবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বর্ণিল কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • সমবায় সমিতিগুলোর বেশিরভাগই দুর্বল হয়েছে দুর্নীতির কারণে: রাষ্ট্রপতি
  • রোহিঙ্গা সংকট মিয়ানমারের, তাদেরই সমাধান করতে হবে: আইনমন্ত্রী
  • বকেয়া তিন গুণ, পরিশোধের চাপ

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন