Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জোড়া উইকেটে দিনের শুরু বাংলাদেশের - MZamin

জোড়া উইকেটে দিনের শুরু বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়েছে। বড় চ্যালেঞ্জের সামনে শুরুটা ভালো হয়েছে টাইগারদের। অল্প সময়ের ব্যবধানে জোড়া আঘাত হেনেছে দল। ব্যক্তিগত দেড়শ রানের কাছেই থাকা কাভেম হজের পর ফিরে গেছেন জাস্টিন গ্রেভসও। ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৮১, লিড ৩৫১ রানের।

দুই অফ স্পিনারকে আক্রমণে রেখে দিনের শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর বল হাতে পান নাঈম হাসান। তিনিই ভাঙেন হজের প্রতিরোধ। নাঈমের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন হজ। ভাঙে ৬৬ রানের জুটি। বেশিক্ষণ টেকেননি গ্রেভসও। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি (৯)। ক্রিজে আমির জাঙ্গুকে (৩৮) সঙ্গ দিচ্ছেন জশুয়া বিশপ (১৪)।

আরও পড়ুন

  • তাইবুরের ‘তৃতীয়’ ডাবল সেঞ্চুরি ফাইফার রনি-নাসুমের – MZamin
  • প্রকৃত ‘নম্বর নাইন’ না থাকলে লড়াই কঠিন হয়ে পড়ে: ডুলি – MZamin
  • নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মুশফিক – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন