Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মেরিল সিরাম সোপ বার প্রেজেন্টস ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’ পডকাস্টটি প্রচারিত হচ্ছে এশা রুশদী ও মেরিলের পেজে। ছবি: মেরিলের সৌজন্যে

নারীদের অনুপ্রেরণার গল্প নিয়ে পডকাস্ট ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’

ডেস্ক রিপোর্ট।।

প্রতিটি অর্জনের পেছনে থাকে আলাদা গল্প। কখনো সেই গল্পে থাকে স্বপ্নপূরণের আনন্দ, কখনো কঠিন সময়ের সঙ্গে লড়াই, আবার কখনো থাকে বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়ার সাহস।

এমনই কিছু নারীর অনুপ্রেরণার গল্প, অভিজ্ঞতা ও জীবনের নানা অধ্যায় নিয়ে প্রচারিত হচ্ছে নতুন পডকাস্ট শো মেরিল সিরাম সোপ বার প্রেজেন্টস ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’।

এশা রুশদীর সঞ্চালনায় এই পডকাস্টের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে আসবেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের সফল, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীরা।
ক্যারিয়ারের শুরুতে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা, নিজের স্বপ্ন ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা, সামাজিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর পেছনের পরিশ্রম ও আত্মবিশ্বাসের গল্প বলছেন অতিথিরা।

এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশে রয়েছে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসা। ত্বক নিয়ে প্রচলিত ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বকীয়তাকে গ্রহণ করা এবং প্রতিদিনের জীবনে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব নিয়েও কথা বলছেন তাঁরা।
পডকাস্ট শোটি প্রচারিত হচ্ছে এশা রুশদী ও মেরিলের পেজে।

আরও পড়ুন

  • নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের
  • কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন, মৌসুমী মারা যাবে…
  • আড়াই কোটি ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে ভয়ংকর চাকরির গল্প

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন