Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস, ৭ হাজারি ক্লাবে মুশফিক - MZamin

হৃদয়ের ইতিহাস, ৭ হাজারি ক্লাবে মুশফিক – MZamin

ডেস্ক রিপোর্ট।।

তৃতীয় উইকেটের জুটিতে ভিত গেড়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহীম। দুজনের জুটি থেকে এসেছে ৮৮ রান। ব্যক্তিগত ফিফটি পূরণের পথে বাংলাদেশের হয়ে ইতিহাসও গড়েছেন হৃদয়। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটির কীর্তিতে তিনিই প্রথম। এমনকি কোনো টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন এ ডানহাতি ব্যাটার। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

২৮১ রান করে এতদিন টাইগারদের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের চূড়ায় ছিলেন মুমিনুল হক। এ ম্যাচে তার কনকাশনের জন্যর সুযোগ পেয়ে তাকেই ছাড়িয়ে গেলেন হৃদয়। আগের ইনিংসে ২৪২* রান করা এ ডানহাতি ব্যাটার এই ইনিংসে ৬৩ রানে অপরাজিত। ব্যক্তিগত ২৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিক। এ পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজারি রানের ক্লাবের পৌঁছে গেছেন তিনি। এটিই দেশের হয়ে সর্বোচ্চ। টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের (৫২৯৩)।

৩৮ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৮ রান। জয়ের জন্য দরকার আরও ২৪১ রান।

আরও পড়ুন

  • ২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ – MZamin
  • জোড়া উইকেটে দিনের শুরু বাংলাদেশের – MZamin
  • তাইবুরের ‘তৃতীয়’ ডাবল সেঞ্চুরি ফাইফার রনি-নাসুমের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন