Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চলে গেলেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ - MZamin

চলে গেলেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা মহামারীর সময় থেকেই তার শারীরিক অবনতি শুরু হয়। সাম্প্রতিক সময়ে অসুস্থতা তীব্র আকার ধারণ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট খুলে নেয়ার পারিবারিক সিদ্ধান্তে জীবনের পর্দা নামে এই প্রবীণ সংগঠকের।

স্বাধীনতার পর থেকে দেশের ক্রীড়াঙ্গনকে টিকিয়ে রাখা ও এগিয়ে নেয়ার ক্ষেত্রে হারুনুর রশীদ ছিলেন অগ্রপথিক। ঢাকা আবাহনী ক্লাব ও হারুন নামটি যেন একে অপরের পরিপূরক ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত তিনি বাফুফের নির্বাহী কমিটিতে সক্রিয় ছিলেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের খেলাধুলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

তার হাত ধরেই বাদল রায়, টুটুল ও গাফফারের মতো কিংবদন্তি খেলোয়াড়েরা পরবর্তী সময়ে সফল ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কার।

আরও পড়ুন

  • শারজাহ টেস্টের রেকর্ডময় পরিসংখ্যান – MZamin
  • চাকরি হারানোর মুখে ইউনাইটেড বস – MZamin
  • ফিফপ্রো একাদশে জায়গা না পেয়ে অনাকাঙ্ক্ষিত ইতিহাস কেইনের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন