Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

গাজীপুরের সিটি মেডিকেল কলেজে ডা. বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

ডা. এএসএম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ চার মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করেন।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের জারি করা স্মারকে ডা. এএসএম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করেন ডা. রিফায়েত উল্লাহ শরীফ।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আদেশের বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারী বিতর্কিত লেখক ডা. এএসএম বদরুদ্দোজা। হাইকোর্ট মনোনয়ন চার মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক
  • আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন