Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

সাত সহকারী পুলিশ সুপারের বদলি-পদায়ন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে সিআইডিতে, যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি আগে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলির আদেশ পেয়েছিলেন। এবার তাঁকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে পাহাড়ে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল
  • এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ: নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন