প্রথম ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলে ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে জায়গা করে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান সিরিজসেরা বোলার হন। সিলেট টেস্টে সাত উইকেট শিকার করে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছেন। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা বিশে। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে পৌঁছেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার জাস্টিন গ্রিভসও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশের পেসার হাসান মাহমুদও এগিয়েছেন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৯০ রানে ৬ উইকেট শিকার করে ছয় ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন তিনি। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে মুশফিকুর রহীম। ২২তম স্থানে আছেন ডানহাতি এ ব্যাটার। এছাড়া ছয় ধাপ অবনমন হয়ে শান্ত ৩২ এ ৩৩তম স্থানে আছেন লিটন দাস। বোলিংয়ে সেরা ২০ এ নেই বাংলাদেশের কেউ। এক ধাপ অবনমন হয়ে মিরাজের অবস্থান ২৫-এ। সাত ধাপ অবনমন হয়ে তাইজুল ইসলামের অবস্থান ২৮তম স্থানে।