Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়া সাদকে নিয়ে বড় দুঃসংবাদ - MZamin

শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়া সাদকে নিয়ে বড় দুঃসংবাদ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে বড় জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া তারকা ফুটবলার সাদ উদ্দীন এবারের সাফ থেকে ছিটকে গেছেন। গুরুতর চোটের কারণে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডানপ্রান্তের ফুটবলারকে।

গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সাদকে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তার গোড়ালির পেছনের অংশে থাকা অ্যাকিলিস টেন্ডনে (পায়ের পেছনের রগ) গুরুতর আঘাত লেগেছে। সাদের চোটের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের ডিফেন্ডার জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি শুনলাম ওনার (সাদ) অ্যাকিলিস (পায়ের রগ) ছিঁড়ে গেছে। অন্তত এক বছর (মাঠের) বাইরে থাকতে হবে।’ সাদের ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। অল্প সময়ের মধ্যে তার বিকল্প খুঁজে বের করতে হবে কোচ টমাস ডুলিকে। তবে এ জন্য খুব বেশি সময় হাতে পাচ্ছেন না তিনি। আগামী ১৪ই নভেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন

  • পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের – MZamin
  • অভিষেকেই ইতিহাস, সাকিবের সাত উইকেটে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা – MZamin
  • ক্যারিককে ছাঁটাই করলো ইউনাইটেড – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন