Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয় ইতালির - MZamin

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয় ইতালির – MZamin

ডেস্ক রিপোর্ট।।

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্পেনের শেষ গ্রুপ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, রোববার মাদ্রিদে। অন্যদিকে চলতি আসরে এখনো পয়েন্টের দেখা না পাওয়া চেক প্রজাতন্ত্রকে শীর্ষ স্তরে টিকে থাকতে পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে।

মাইকেল ওলিসের গোলে শুরুতে এগিয়ে গেল ফ্রান্স। তবে এরপর নাটকীয় প্রত্যাবর্তন করলো ইতালি। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ৩-১। ৬৪ বছর পর নিজেদের মাঠে ফরাসিদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেলো আজ্জুরিরা। তবে হার নিয়ে হতাশ হলেও দলের পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলো দেখছেন ফরাসি কিংবদন্তি। তার মতে, এমন হারও দল গঠনের প্রক্রিয়ার অংশ।

ইতালির মাঠে শুরুটা হয় দারুণ। মিলানের সান সিরোয় মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ইতালির কাছে ৩-১ ব্যবধানে হারতে হয় জিনেদিন জিদানের দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জিদান। তবে খেলোয়াড়দের সাহস কিংবা লড়াইয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন তিনি।

জিদান বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বলের দখলেও আমাদের নিয়ন্ত্রণ ছিল। তবে দ্বিতীয়ার্ধে বিশেষ করে রক্ষণভাগে আমরা বেশ সমস্যায় পড়েছি।’

দল কি সাহসের অভাবে পিছিয়ে পড়েছিল? এমন প্রশ্নে জিদানের জবাব, ‘না, বরং উল্টোটা। আমরা ম্যাচে ছিলাম, বলের দখলও ভালো ছিল, বিশেষ করে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে, বিশেষ করে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর আমরা কিছুটা ভেঙে পড়ি। এটি প্রক্রিয়ারই অংশ।’

ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল ফ্রান্সের। গোলের জন্য তারা ১৮টি শটও নেয়। দুবার ইতালির পোস্টে লেগে ফিরে আসে বল। তবু সুযোগ কাজে লাগাতে না পারার চেয়ে বলের দখল ছাড়া অবস্থায় দলের দুর্বলতা নিয়েই বেশি ভাবছেন জিদান। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে ছিলেন না এই ম্যাচে। তবে দলের হারের জন্য তাদের অনুপস্থিতিকে দায়ী করতে চাননি ফ্রান্স বস। এমবাপ্পে তুরস্কের বিপক্ষে পরের ম্যাচে ফিরতে পারেন বলেও জানান জিদান।

ইতালির তরুণ ডিফেন্ডার জর্জিও স্কালভিনি বলেন, ‘ম্যাচের আগে কোচ রবার্তো মানচিনি আমাদের বলেছিলেন, জীবনের শেষ বয়সে পৌঁছেও এই রাতের কথা মনে থাকবে। তাই আমরা জানতাম, এই সুযোগ কাজে লাগাতেই হবে।’ ফ্রান্সকে হারানোর অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি অসাধারণ মুহূর্ত। দারুণ পারফরম্যান্সের পর সান সিরোয় জিততে পারা সত্যিই আনন্দের।’

এই জয়ে গ্রুপ ‘এ১’-এর শীর্ষে উঠে গেছে ইতালি। ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্সের সমান অবস্থানে থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রবার্তো মানচিনির দল। শেষ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ফ্রান্স, আর ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম।

অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত স্পেনের
উয়েফা নেশনস লীগে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে স্পেন। বৃহস্পতিবার প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো স্পেন। চলতি নেশনস লীগেও পাঁচ ম্যাচে পাঁচ জয় লুইস দে লা ফুয়েন্তের দলের।

৩৯ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় স্পেন। লুকাস আমব্রোসের হ্যান্ডবলের পর স্পট কিক থেকে গোল করেন বায়েনা। ৬৯ মিনিটে রবার্তো ফের্নান্দেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এরপর যোগ করা সময়ে পুবিলের গোলে জয় নিশ্চিত হয় স্পেনের।

আরও পড়ুন

  • ‘হামজাকে নিয়ে ভাবছি না, আমাদেরও দুর্দান্ত খেলোয়াড় আছে’ – MZamin
  • ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব অভিযোগ’, খাজাকে কড়া জবাব কামিন্সের – MZamin
  • কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন