Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
গোলশূন্য প্রথমার্ধ, পোস্টে ফিরল দুই দলের শট - MZamin

গোলশূন্য প্রথমার্ধ, পোস্টে ফিরল দুই দলের শট – MZamin

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথমার্ধে কয়েকটি ভালো আক্রমণ তৈরি হলেও দুই দলের শটই পোস্টে লেগে ফিরে আসে। 

প্রথম ১০ মিনিটের পর খেলা এগোয় সমানে সমান। বাংলাদেশ কয়েকটি আক্রমণে উঠলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে। পাকিস্তানি ডিফেন্ডারদের শারীরিক শক্তির সামনে যেন কিছুটা কুলিয়ে উঠতে পারছিল না ফরোয়ার্ডরা। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল বাংলাদেশই। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত এক শট নেন রাকিব। জোরালো সেই শট প্রথমে রুখে দেন পাকিস্তানের গোলকিপার। কিন্তু তাঁর হাত থেকে ছুটে যাওয়া বল গিয়ে লাগে পোস্টে, ফলে গোলবঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে। ৩০ মিনিটে কুলিং ব্রেকের পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তারিক কাজীর মার্কিংয়ে ভুল থাকায় ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। তাঁর নেয়া শট পোস্টে লাগলে নিশ্চিত গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের পরিসংখ্যান বলছে, ৫৯ শতাংশ বলের দখল রেখে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ। 

সাফ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

  • ব্রাজিলকে হারিয়ে জাপানের প্রতিশোধ – MZamin
  • সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin
  • হামজাকে নিয়ে দল দিলো দক্ষিণ আফ্রিকা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন