Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
গ্রুপ সেরার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড - MZamin

গ্রুপ সেরার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ব্রাসেলসে বেলজিয়াম-ইতালির শেষ আটের টিকিটের লড়াই

নেশনস লীগের আরেক হাইভোল্টেজ ম্যাচে ব্রাসেলসের স্তাদে রোয়া বাউদুইনে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। লীগ ‘এ’-এর গ্রুপ-১ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের পাশাপাশি রয়েছে ফ্রান্সও। তবে শেষ ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে আছে ইতালি। এ ম্যাচও মাঠে গড়াবে রাত রাত পৌনে ২টায়। বৃহস্পতিবার তুরস্ককে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। আরদা গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকে পিছিয়ে পড়লেও কেভিন ডি ব্রুইনা ও চার্লস ডি কেটেলারের গোলে জয় নিশ্চিত করে মার্ক ভ্যান বোমেলের দল। এ জয়ে শেষ আটে যাওয়ার আশা বেঁচে রয়েছে তাদের। অন্যদিকে ঘরের মাঠে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইতালি। সান সিরোয় শুরুতে পিছিয়ে পড়লেও ফ্রান্সের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করে আজ্জুরিরা। ফ্রান্সেসকো পিও এস্পোসিতো, দাভিদে ফ্রাত্তেসি ও পেনাল্টি থেকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন ইতালির তরুণ ফরোয়ার্ড এস্পোসিতো।

বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে ইতালি ও ফ্রান্স সমান অবস্থানে থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ইতালি। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম। ইতালির জন্য সমীকরণ সহজ-ড্র করলেই অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। কিন্তু বেলজিয়ামের প্রয়োজন জয়। গতবারের আসরে ফ্রান্স ও ইতালির পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করে রেড ডেভিলরা। এবার সেই হতাশার পুনরাবৃত্তি এড়াতে মরিয়া তারা।
দুই ম্যাচেই তাই সমীকরণ আলাদা হলেও লক্ষ্য এক-জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করা এবং নেশনস লীগের পরবর্তী রাউন্ডে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা।

উয়েফা নেশনস লীগ

আরও পড়ুন

  • ‘চাপ সামলাতে পারেনি তরুণ ফুটবলাররা, হারের পর ডুলি – MZamin
  • লড়াইয়ের জন্য মুখিয়ে প্রোটিয়ারা – MZamin
  • ‘৭ বছর পর’ সেঞ্চুরি মোসাদ্দেকের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন