Logo
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

ডেস্ক রিপোর্ট।।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এস এম মনিরুজ্জামান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, আদালত অবকাশকালীন ছুটির পর নিয়মিত বেঞ্চে যেতে বলে রিটটি আউট অব লিস্ট করেছেন। অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে শুনানির চেষ্টা করা হবে।

এর আগে ৭ অক্টোবর দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটটি করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিবকে বিবাদী করা হয়।

আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিএনপি সরকার ক্ষমতায় এসে লটারিপদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়। পরে সংশোধিত আরও একটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ও প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • সৌদির বিমানবন্দরে কার্যক্রম সীমিত, ঢাকায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজারের বেশি যাত্রী
  • গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি, আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা
  • সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করা ৩ গুণীজনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন