Logo
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফেরালেন তাসকিন - MZamin

জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফেরালেন তাসকিন – MZamin

ডেস্ক রিপোর্ট।।

প্রথম ওভারে জিম্বাবুয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পঞ্চম ওভারে আবারো জিম্বাবুয়ের ইনিংসে আঘাত হানেন ডানহাতি এ পেসার। এবারও এলবিডব্লিউর মাধ্যমে উইকেট নেন তাসকিন। ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন বেন কারেন। দুই ওপেনারকে ফিরিয়ে ক্ষান্ত হয়নি তাসকিন। সপ্তম ওভারে ১৫ বলে ১৬ রান করা তাফাজ্জোয়া সিগাও ডানহাতি এ পেসারকে উড়িয়ে মারতে গিয়ে নুরুল হাসানের হাতে তালবন্দি হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের।
​

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

আরও পড়ুন

  • লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ – MZamin
  • ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি! – MZamin
  • দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে কোচ ছোটন – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন