Logo
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। ছবি: আজকের পত্রিকা

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ

ডেস্ক রিপোর্ট।।

কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতকে সনাতন ধারা থেকে বের করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হবে।’

আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মো. ইয়াসিন বলেন, ‘কৃষিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক বাজারজাতকরণ-সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক রওশন আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের কম্পোনেন্ট পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে কমিশন: নাহরিন ইসলাম
  • বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন