Logo
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সুখবর পেলেন ঋতুপর্ণারা - MZamin

সুখবর পেলেন ঋতুপর্ণারা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

উন্নতির বড় ভূমিকা মিয়ানমার ম্যাচের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এতে রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। দলের মোট পয়েন্ট এখন ১১৭৫.৩৫। এই বাড়তি পয়েন্টেই এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‌্যাংকিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির পয়েন্ট কমেছে ৫.৫৪। ৫৫তম স্থান থেকে এক ধাপ নেমে তারা এখন ৫৬তম। এই মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও এসেছিল লাল-সবুজ মেয়েরা।

​

আরও পড়ুন

  • শৃঙ্খলাভঙ্গের দায়ে ভারতীয় দাবাড়ুসহ নিষিদ্ধ সাত – MZamin
  • র‌্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি – MZamin
  • মৌসুমের প্রথম জয়, ‘পরিবারের মতো’ ঐক্যবদ্ধ টটেনহ্যাম – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন