আবুধাবি টি-টেন লীগের আসন্ন মৌসুমে খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাননি চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন— শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী ও হাবিবুর রহমান সোহান। ফলে টুর্নামেন্টটিতে তাদের খেলা হচ্ছে না।
তিনি আরও সতর্ক করে জানান, বিসিবি’র এমন সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে আস্থা হারাবে। আগামী ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আবুধাবি টি-টেন লীগের নতুন মৌসুম।