Logo
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। ছবি: সংগৃহীত

চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার

ডেস্ক রিপোর্ট।।

চাকরির মেয়াদ শেষে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার।

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে অর্থসচিব নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে অর্থসচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন খায়েরুজ্জামান মজুমদার। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রিট
  • ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: হাজির হয়ে নি:শর্ত ক্ষমা চাইলেন ২ আইনজীবী
  • আন্তর্জাতিক কাউন্টার টেররিজম সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন