Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - MZamin

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

এমন সমীকরণকে সামনে রেখে মিরপুরে প্রথম টেস্টে আজ মুখোমুখি দুই দল। শুরুতেই টস। এই পর্বে জয় পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই তিনি নিলেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশের হয়ে এই টেস্টে ফেরার কথা ছিল পেসার তাসকিন আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে দিয়ে বোলিং আক্রমণ সাজানো হয়েছে। দলে রয়েছেন দু’জন পেসার। তিন স্পিনার তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।

লিটন দাসের খেলা নিয়ে সংশয় ছিল। তবে ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলে ফিরে এসেছেন তিনি। যদিও আগেরদিন আঙ্গুলে ব্যাথা পাওয়ার কারণে এই টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।

অপরদিকে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে। চোট বা অন্যান্য কারণে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার আলজারি জোসেফ এবং সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার শাই হোপ। জোসেফের বিকল্প হিসেবে প্রথমে কিমো পলকে দলে নেওয়া হলেও পরে তিনিও সরে দাঁড়ান। তার জায়গায় সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ একাদশ
শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

আরও পড়ুন

  • পদকজয়ীদের প্রাইজমানি উধাও জাতীয় সাঁতারে – MZamin
  • ‘মুকুট’ হাতছাড়া, এরপর চীনে কূটনৈতিক ঝামেলায় এমবাপ্পে – MZamin
  • এবার চেলসিকে নিয়ে ‘পুরনো হিসাব’ চুকানোর অপেক্ষা আলোনসোর – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন