Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
যে নিয়ম ভাঙার অভিযোগে ঝুঁকিতে নেইমারের বাকি মৌসুম - MZamin

যে নিয়ম ভাঙার অভিযোগে ঝুঁকিতে নেইমারের বাকি মৌসুম – MZamin

ডেস্ক রিপোর্ট।।

আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান লীগে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে লাল কার্ড দেখার পর এবার বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ অমান্য করায় ব্রাজিলিয়ান স্পোর্টস ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দোষী সাব্যস্ত হলে মৌসুমের বাকি ছয়টি ম্যাচেই নিষিদ্ধ হতে পারেন ৩৪ বছর বয়সী এই মহাতারকা।

গত সপ্তাহে বাহিয়ার বিরুদ্ধে খেলার সময় প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্তোরের সঙ্গে এক উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরবর্তীতে বাহিয়া ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেইমারের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও আপত্তিকর ভাষা’ ব্যবহারের অভিযোগ তোলে।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বাহিয়া মিডফিল্ডার নেস্তোর বলেন, ‘তিনি আমার সঙ্গে যে ধরনের আচরণ করেছেন এবং যা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক। আমার প্রতি এবং বাহিয়ার জার্সির প্রতি এটি বড় ধরনের অনাদর।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। মুখে হাত দেয়ার ভুল স্বীকার করলেও কোনো গালিগালাজ করেননি বলে দাবি তার। উল্টো নেস্তোরকে কাঠগড়ায় তুলে নেইমার বলেন, ‘ফুটবলের সবচেয়ে নোংরা চালগুলোর একটি চেলেছে নেস্তোর। ও-ই আগে ঝামেলা শুরু করেছে, আমি কোনো আপত্তিকর কথা বলিনি।’

স্পোর্টস ট্রাইব্যুনালে এই হাই-ভোল্টেজ মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেলে সান্তোসের হয়ে চলতি মৌসুমের আর কোনো ম্যাচেই মাঠে নামা হবে না নেইমারের। লীগ টেবিলে বর্তমানে আট নম্বরে থাকা সান্তোসের জন্য এই ঘটনা বড় ধরনের ধাক্কা হতে পারে।

স্প্যানিশ ও ব্রাজিলিয়ান ফুটবলে রেফারি বা প্রতিপক্ষকে হাত দিয়ে মুখ ঢেকে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করতে চালু করা হয়েছে এই কঠোর আইন, যা পরিচিত ‘ভিনিসিউস রুল’ নামে। এখন ট্রাইব্যুনালের রায়ের ওপরই নির্ভর করছে ব্রাজিলিয়ান পোস্টার বয়ের ভাগ্য।

আরও পড়ুন

  • দলীয় দুইশ’র আগে চা বিরতিতে বাংলাদেশ – MZamin
  • বাজারে হ্যারি কেইনের বিশেষ জার্সি ছাড়লো বায়ার্ন – MZamin
  • কেপটাউনে ৬ উইকেট নিয়ে স্টার্কের খোলামেলা স্বীকারোক্তি – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন