Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও শেষ আগেভাগেই - MZamin

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও শেষ আগেভাগেই – MZamin

ডেস্ক রিপোর্ট।।

প্রথম দিনের মতো ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পুরো সময় হলো না। আলোকস্বল্পতার কারণে আজকের খেলাও শেষ হলো আগেভাগেই। নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৩৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশের চেয়ে এখনো ১৩৮ রান পিছিয়ে ক্যারিবিয়ানরা।

৪৩ রানে তেজনারাইন চন্দরপল ও ১৫ রানে জাস্টিন গ্রিভস আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দুজনের জুটি থেকে এসেছে ৩৭ রান। আজ এক ওভারেই জোড়া উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, ফিরিয়েছেন কাভেম হজ (৭) ও আমির জাঙ্গুকে (০)। এর আগে ৫২ রান করা ওপেনার জন ক্যাম্পনবেলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ইনিংসের প্রথম উইকেট নেন হাসান মাহমুদ।

আরও পড়ুন

  • ‘স্যার’ শুনতে কেমন লাগবে? যা বললেন হ্যারি কেইন – MZamin
  • ‘ভিনিসিয়ুস নিয়ম’ ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার – MZamin
  • গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ হামজার – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন