পর্দা নামলো ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টের সমাপনী দিনে উর্মির প্রতিরোধ ভেঙে নারী এককে চ্যাম্পিয়ন হন নারায়ণগঞ্জের লিকা পোদ্দার। পুরুষ এককের ফাইনালে চোটের কারণে কোর্টে নামেননি আনসারের এস এম সিগত উল্লাহ। ওয়াকওভার পান সিলেট জেলা ক্রীড়া সংস্থার রজিন আহমেদ।