এটি টুর্নামেন্টে বাংলাদেশের অষ্টম ম্যাচে চতুর্থ জয়। বাছাইপর্বে ‘জি’ গ্রুপে পঞ্চম হয় বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজ প্রতিনিধিরা। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরে দল। শেষ বত্রিশের ম্যাচে সিশেলসের সঙ্গে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। শেষ ষোলোতে সিঙ্গাপুরের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পান পাভেলরা। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে পঞ্চম হওয়া ৩২ দল নিয়ে চলছে ‘ই’ টায়ারের নকআউট পর্ব। নকআউটে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট কাটলো। বাংলাদেশ ‘ই’ টায়ারে চ্যাম্পিয়ন হলে ১২৯তম দল হবে। ফিফার আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ। মোট ৩২টি গ্রুপে ভাগ করে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা হয়। যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে ৪ থেকে ৫টি করে ম্যাচ খেলেছে।