Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
স্কটল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে পদক নিশ্চিত বাংলাদেশের - MZamin

স্কটল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে পদক নিশ্চিত বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো বাংলাদেশ। গতকাল ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭০-২০ পয়েন্টে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। দাপুটে এ জয়ে পুরুষ বিভাগের সেমিফাইনালের পাশাপাশি পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরু থেকে স্কটল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ কাবাডি দল। রেইড ও রক্ষণ- উভয় বিভাগে দাপট দেখিয়ে স্কটিশদের বিপক্ষে ৫০ পয়েন্ট ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়ে দল।

এ নিয়ে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কানাডার বিপক্ষে ৬৭-২৮ পয়েন্টের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে লাল-সবুজ প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে হার ৩২-৩১ পয়েন্টে হেরে যায়। এরপর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। চার জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘বি’ এর রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিরা। এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কেনিয়া। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ।

আরও পড়ুন

  • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে হারালো বাংলাদেশ – MZamin
  • তিন স্বর্ণ নিয়ে শীর্ষে বাংলাদেশ – MZamin
  • ব্যাটারদের ব্যর্থতার দিনে পথ দেখাচ্ছে বোলাররা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন