Logo
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
এসি মিলানের ইন্টার পরীক্ষা আজ - MZamin

এসি মিলানের ইন্টার পরীক্ষা আজ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ইতালিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ‘ডার্বি দে লা মাদোনিনা’ আজ রাতে সান সিরোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সহজ ভাষায় মিলান ডার্বি। একপাশে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান, আর অন্যপাশে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরে রাখতে মরিয়া ধুঁকতে থাকা এসি মিলান। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত পৌনে ২টায়। ৯ ম্যাচ শেষে শিরোপাধারী ইন্টার ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। যদিও লাৎসিওর সঙ্গে পয়েন্টের ব্যবধান কেবল গোল ব্যবধানে, তবে ক্রিস্টিয়ান চিভুর দল এই মৌসুমে দারুণ ছন্দে রয়েছে। গত ম্যাচে ভেনিসের বিপক্ষে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় পেলেও ইন্টারের অপ্রতিরোধ্য গতি ভক্তদের আশাবাদী করে তুলেছে। তবে আজকের ম্যাচে দলের মূল ভরসা ও অধিনায়ক লাউতারো মার্টিনেজ হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে। ফলে মার্কাস থুরাম ও বনিদের ওপর আক্রমণভাগের সম্পূর্ণ দায়িত্ব থাকবে।

অন্যদিকে, নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে এসি মিলান কিছুটা অস্থিতিশীল সময় পার করছে। ঘরের মাঠে বোলোনিয়ার কাছে ৪-২ গোলের হারের পর পয়েন্ট টেবিলে তারা এখন ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত সাতটি প্রতিযোগিতামূলক ডার্বিতে ইন্টারের বিপক্ষে কোনো হার দেখেনি রোসোনেরিরা। তরুণ তুর্কি আলফাদজো সিসে সামপ্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। আসন্ন ডার্বিকে সামনে রেখে এসি মিলান কোচ রুবেন আমোরিম দলে কিছু পরিবর্তন আনতে পারেন। গত ম্যাচে বদলি হিসেবে নামা ৪১ বছর বয়সী লুকা মদ্রিচ ও ক্রিশ্চিয়ান পুলিসিচের মূল একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে বোলোনিয়ার বিপক্ষে চোটে পড়া ফিকায়ো টমোরিকে নিয়ে সংশয় রয়েছে। স্যামুয়েল চুকুয়েজে ও রুবেন লফটাস-চিকরা এখনো মাঠের বাইরে। ফর্মহীন গঞ্জালো রামোসকে সহায়তায় দেখা যেতে পারে ফর্মে থাকা আলফাদজো সিসে ও পুলিসিচকে।

অন্যদিকে, ইন্টারের প্রধান চিন্তা তাদের চোট সমস্যা। থাই চোটের কারণে আর্জেন্টাইন তারকা মার্টিনেজ ডার্বিতে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে থুরাম, বনি বা পিও এসপোসিতো আক্রমণভাগ সামলাবেন। এছাড়া বেঞ্জামিন পাভার্ড, জন স্টোনস ও কার্টিস জোন্সও এ ম্যাচে অনুপস্থিত থাকবেন। রক্ষণ ও উইংয়ে কার্লোস অগাস্তো এবং গোলপোস্টে জোসেপ মারটিনেজের ওপর ভরসা রাখতে পারেন কোচ ক্রিস্টিয়ান চিভু।

আরও পড়ুন

  • সিলেটে শুরু হচ্ছে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ – MZamin
  • উইকেট নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ – MZamin
  • জাতীয় সাঁতারে এক যুগ আগের রেকর্ড ভাঙলেন ইরফানা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন