Logo
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিট

ডেস্ক রিপোর্ট।।

সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, আইনজীবীদের পেশাগত মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ ২৬ জন আইনজীবী আজ মঙ্গলবার জনস্বার্থে এই রিট করেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন হুমায়ন কবির পল্লব।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুপ্রিম কোর্টের অনুকূলে বাজেট বরাদ্দ ২৯১ কোটি টাকা। যা প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই অর্থবছরে বাংলাদেশ টেলিভিশনের জন্য বরাদ্দ ৩৪৭ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ সুপ্রিম কোর্টের চেয়ে প্রায় ৫৬ কোটি টাকা বা ১৯ শতাংশের বেশি। আইনমন্ত্রী নিজেও গত ২ মে গণমাধ্যমে বিচার বিভাগকে রাষ্ট্রের ‘সবচেয়ে অবহেলিত খাত’ হিসেবে অভিহিত করেছেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সর্বোচ্চ আদালতের তুলনায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের বাজেট কম, অথচ মামলার চাপ অনেক বেশি। আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যয় বহন করতে হয় বলে সুপ্রিম কোর্টের ওপর কাঠামোগত চাপও ভারত বা পাকিস্তানের তুলনায় অনেক বেশি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • বড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি
  • স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল
  • গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন