Logo
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সৌদি আরবে হামলার জেরে এশিয়ান কাপের নতুন সূচি - MZamin

সৌদি আরবে হামলার জেরে এশিয়ান কাপের নতুন সূচি – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে স্থগিত করা হয়েছে আগামী ২০২৭ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। ২৪ দলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি আগামী বছরের ৭ই জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী এটি আগামী বছরের ২৩শে ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত অক্টোবরে ইয়েমেনের হুতি আন্দোলনে রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়। এরপরই এই নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে বলে, ‘অঞ্চলের বর্তমান পরিস্থিতি, উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং যাতায়াতে বিঘ্নের মতো ব্যতিক্রমী পরিস্থিতির কথা বিবেচনা করেই টুর্নামেন্ট পেছানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ গত মাসেই এএফসি সভাপতি শেখ সালমান জানান, এই মহাদেশের প্রধান এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। সৌদি আরব নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তিনি এই ঘোষণা দেন।
টুর্নামেন্টের এই নতুন তারিখগুলো এখন অনুমোদনের জন্য ফিফা’র কাছে উপস্থাপন করা হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে এর আগে রিয়াদ অনুষ্ঠিত হতে যাওয়া ‘সিক্স কিংস সø্যাম’ টেনিস প্রদর্শনী ইভেন্ট এবং এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ গলফ টুর্নামেন্টও স্থগিত করা হয়। উল্লেখ্য, করোনা মহামারির কারণে এর আগের ২০২৩ এশিয়ান কাপও স্থগিত করে ২০২৪ সালে কাতারে আয়োজন করা হয়।

‘স্বস্তি’ ইউরোপে
টুর্নামেন্টটি পেছানোর ফলে স্বস্তি ফিরেছে ইউরোপিয়ান লীগগুলোতে, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর জন্য। মৌসুমের মাঝপথে এশিয়ান কাপ অনুষ্ঠিত হলে লীগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে শীর্ষ ক্লাবগুলো তাদের এশিয়ান তারকাদের মিস করতো। জাপানের গোলকিপার জিয়ন সুজুকি (অ্যাস্টন ভিলা), ওয়াতারু এন্দো (লিভারপুল), এবং ডাইজেন মায়েদা (ইপসউইচ টাউন)-এর মতো তারকারা এখন পুরো মৌসুম জুড়েই নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন।

জাপান এই টুর্নামেন্টের অন্যতম প্রধান ফেভারিট দল হওয়ায়, তারা ফাইনালে পৌঁছালে চ্যাম্পিয়নস লীগে খেলা অ্যাস্টন ভিলাকে অন্তত সাতটি ম্যাচে সুজুকিকে ছাড়াই খেলতে হতো। এ ছাড়া লিডস ইউনাইটেডের আও তানাকা, ক্রিস্টাল প্যালেসের তাকেহিরো তোমিয়াসু ও দাইচি কামাদা, হাল সিটির হিদেমাসা মোরিতা, ম্যানচেস্টার সিটির উজবেক ডিফেন্ডার আবদুকোদির হুসানোর এবং অস্ট্রেলিয়ার লুকাস হ্যারিংটনের মতো খেলোয়াড়রাও এখন আন্তর্জাতিক বিরতির কারণে প্রিমিয়ার লীগের ব্যস্ত সূচি মিস করার দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন।

আরও পড়ুন

  • দিল্লি থেকে সরে যেতে পারে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে – MZamin
  • ১৬ লাখ ২৩ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ নিয়ে ফিরছে ‘নতুন কুঁড়ি’ – MZamin
  • ছয় বছর পর শিরোপার খুব কাছে খুলনা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন