Logo
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল - MZamin

এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin

ডেস্ক রিপোর্ট।।

পর্দা নামলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের। গত মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান; বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান; সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির; বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা
ফাইনালের সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর। সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি।
সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর।
সেরা গোলরক্ষক: মেহেদি হাসান।
সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম।

আরও পড়ুন

  • বিগ ব্যাশের গ্যালারিতে থাকছে ‘ফিজ বে’ – MZamin
  • হোয়াইটওয়াশ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের – MZamin
  • আয়োজনের বেহাল দশা, দায় নিচ্ছে বাফুফে-সাফ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন