Logo
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের - MZamin

সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দারুণ শুরু করেছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং করতে নেমে প্রথম ঘন্টাতেই ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশ একাদশে পরিবর্তন দুটি। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের বদলে ফিরেছেন মুশফিকুর রহীম। এছাড়া পেসার শরিফুল ইসলামের বদলে নেয়া হয়েছে তাসকিন আহমেদকে।

সেই তাসকিনই জোড়া উইকেট উপহার দিয়েছে বাংলাদেশকে। ক্যারিবিয়াবনদের দুই ওপেনার ব্রেন্ডন কিং (৯) ও জশুয়া ডা সিলভাকে (১২) ফেরান তিনি। মাঝে হাসান মাহমুদ স্টাম্প ভাঙেন কাভেম হজের। ১৪.২ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। ক্রিজে আমির জাঙ্গুকে (২০*) সঙ্গে দিচ্ছেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম (৭)। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন দুটি। দুই টপ-অর্ডার দুই ব্যাটার জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল নেই আজকের ম্যাচে। তাদের জায়গায় উইকহ্যামের অভিষেকের পাশাপাশি ফিরেছেন জশুয়া ডা সিলভা।

আরও পড়ুন

  • দু-দুবার পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলো রিয়াল – MZamin
  • দল নির্বাচনে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বললেন হাবিবুল বাশার – MZamin
  • এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ড্যাফোডিল – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন